আমাদের ভারত, ৪ জুলাই: তরুণ মজুমদারকে টুইটারে শ্রদ্ধা জানালেন প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। সেমবার সুজনবাবু লেখেন, “ইন্দ্রপতন। প্রয়াত কিংবদন্তী চিত্র পরিচালক তরুণ মজুমদার।।”
তিনি লিখেছেন “শিল্পী। স্রষ্টা। লড়াকু। তিমিরবিনাশী। মানুষের বিবেক। বামপন্থার মনন। বাংলার সমাজজীবনের বড্ড বড় ক্ষতি হলো। শ্রদ্ধা জানাই।।”
প্রসঙ্গত, সোমবার সকাল ১১টা ১৭ মিনিটে মৃত্যু হয় প্রবীণ পরিচালকের। ১৯৬২ সালে ‘কাচের স্বর্গ’ ছবির জন্য প্রথম জাতীয় পুরস্কার পান পরিচালক। মোট চারটি জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালককে কেন্দ্র পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ১৯৯০ সালে। এ ছাড়াও, বিএফজেএ পুরস্কার এবং আনন্দলোক পুরস্কারেও সম্মানিত করা হয়েছিল পরিচালককে।

