গোপীবল্লভপুরে নবীনবরণ অনুষ্ঠানের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ নভেম্বর: কলেজের নবীনবরণ ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবেগে ভাসলেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা। কলেজ পড়ুয়াদের বললেন, কলেজ জীবনের এই দিনগুলো আর ফিরে আসে না। তাই এই তিনটি বছর নিজেকে গড়ে তোল আর এনজয় করো।

বৃহস্পতিবার ছিল গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের নবীনবরণ ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের কর্মসূচিতে উপস্থিত হন মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র সহ একাধিক ব্যক্তি। এদিন প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের সুচনা করেন মন্ত্রী। পরে বক্তব্য রাখতে গিয়ে বীরবাহাদেবী বার বার নিজের কলেজ জীবনের স্মৃতি রোমন্থন করে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেন। পাশাপাশি দেশ গঠনে ছাত্রছাত্রীদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *