অমরজিৎ দে,ঝাড়গ্রাম,১৭ নভেম্বর:
বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার জামবনি থানায় গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা। তফসিলি জাতিভুক্ত সদস্যদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে বৃহস্পতিবার জামবনি থানায় গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিধায়ক দেবনাথ হাঁসদা।
উল্লেখ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়ক দেবনাথ হাঁসদা ও রাজ্যের মন্ত্রী বীর বাহা হাঁসদা সম্পর্কে বলেছিলেন ওরা শিশু আমার পায়ের জুতোর তলায় ওরা থাকবে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে বিধায়ক দেবনাথ হাঁসদা জানান। আক্রোশ, ব্যক্তিগতভাবে অপমান ও অসম্মান করা। তফসিলি জাতির সদস্যদের বিরুদ্ধে ঘৃণার অনুভূতি, জনসাধারণের সামনে অপমান ও ভয় দেখানো সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেছেন দেবনাথ হাঁসদা। সেই সঙ্গে প্রমাণ হিসাবে বিরোধী দলনেতার বিতর্কিত মন্তব্যের সিডি জমা দেওয়া হয়েছে বলে জানান। সেই সঙ্গে তিনি বলেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বিরোধী দলনেতা অসম্মানিত করেছেন, তাই এস সি, এসটি আইনে এফ আই আর দায়ের করেছি।

