‘কৃষকের পাশে দাঁড়াও’ এই স্লোগান নিয়ে পশ্চিম মেদিনীপুরে কর্মসূচি ডিএসও’র

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জানুয়ারি: ‘কৃষকের পাশে দাঁড়াও’ এই স্লোগান নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে কর্মসূচি করল ছাত্র সংগঠন ডিএসও। ৮ থেকে ১৪ জানুয়ারি এক সপ্তাহব্যাপী ‘কৃষক আন্দোলনের পাশে দাঁড়াও’ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনের সর্বভারতীয় কমিটি। এই কর্মসূচি রূপায়ণে পশ্চিম মেদিনীপুর জেলা ব্যাপী বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে কৃষক আন্দোলনের প্রচার, পথসভা করে তারা। আন্দোলনরত কৃষকদের চিকিৎসার জন্য জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তারা।

ডিএসও’র জেলা সম্পাদক ব্রতীন দাস বলেন, দিল্লিতে আজ ৪৮ দিন ধরে প্রবল শীতকে উপেক্ষা করে অন্নদাতা কৃষকরা যে ঐতিহাসিক আন্দোলন চালাচ্ছেন, এই সংগ্রামের সাথী হতে আমাদের সংগঠনের সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *