ক্ষুদিরামের গ্রাম মোহবনীতে জন্মদিবসে বিশেষ অনুষ্ঠান

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৪ ডিসেম্বর: শনিবার দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাজুড়ে পূর্ণ মর্যাদায় শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস পালিত হল। পশ্চিম মেদিনীপুরে কেশপুর ব্লক প্রশাসনের তরফে এদিন সকালে ক্ষুদিরামের গ্রাম মোহবনীতে মাল্যদান কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন বিডিও দীপক কুমার ঘোষ, বিশিষ্ট সমাজসেবী আশিষ হুদাইত, চিত্ত গড়াই সহ অন্যান্য আধিকারিকরা। প্রত্যেকেই ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অবহেলায় পড়ে ছিল ক্ষুদিরামের জন্মভিটে মোহবনী। সম্প্রতি মোহবনীকে ‘মডেল ভিলেজ’ গড়ে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। জেলা প্রশাসনের তরফে মোহবনীকে ঢেলে সাজানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *