আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩ ডিসেম্বর: ডায়মন্ড হারবারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভায় আসার মিছিলে বিজেপি কর্মীদের উপর তৃণমূল আক্রমণ করে বলে অভিযোগ বিজেপি। এর প্রতিবাদে শনিবার সন্ধেয় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করল জলপাইগুড়ি জেলা বিজেপি।
এ দিন সন্ধ্যায় শহরের ডিবিসি রোডের জেলা বিজেপি কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে বিজেপি নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী, বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ সহ মহিলা নেত্রী সহ কর্মীরা। দলের জেলা সাধারণ সম্পাদক চন্দন বর্মন বলেন, ডামন্ড হারবারে শুভেন্দু অধিকারী জনসভা ছিল এ দিন। সেই সভায় যাবার পথে বিজেপি কর্মীদের ওপরে আক্রমন চালায় তৃণমূল। ওই আক্রমনে দলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন, গাড়ি ভাঙ্গা হয়েছে। অথচ পুলিশ নিরব দর্শকের ভুমিকা পালন করেছে। তৃণমূলের ওই আক্রমণ এবং পুলিশের ভুমিকার প্রতিবাদে এদিনের বিক্ষোভ বলে জানান তিনি।”

