নবদ্বীপের ছেলের হাতে প্রাণ গেল বাবার, স্বামীকে বাঁচাতে গিয়ে আহত মা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ আগস্ট: নবদ্বীপে ছেলের হাতে খুন বাবা। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন মা। নদিয়ার নবদ্বীপের চন্দ্র কলোনি এলাকার ঘটনা।

জানা যায় মৃতের নাম ইন্দ্র দেবনাথ বয়স ৩৮। সোমবার ভোরে সৎ ছেলে তার বাবাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে।অভিযোগ, মা সীমা হালদার ছেলেকে আটকাতে গেলে তাকেও বাঁ হাতে ধারাল অস্ত্রের কোপ মারে ছেলে। ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার পর অভিযুক্ত ছেলে বাপন হালদারকে আটক করেছে পুলিশ।

মা সীমা হালদার জানান, “গতকাল রাতে ছেলে আর তার স্বামীকে খেতে দেওয়ার পরে আমরা শুয়ে পড়েছিলাম। আমরা শুয়ে পড়লেও ছেলে তখনও ঘুমোতে যায়নি। আমি ওকে একবার জিজ্ঞেস করলাম যে এত রাত হয়ে গেলো শুবি না? তখনো ও আমাদেরকে ঘুমোতে বলে চলে গেল। আমি ভাবলাম ও হয়তো একটু পরে শোবে। এরপর আনুমানিক ভোর তিনটের সময় দেখি আমার হাতে ভিজে ভিজে কিছু একটা লাগছে। চোখ খুলে দেখি আমার ছেলে দা নিয়ে ওর বাবাকে মারার পর আমাকে কোপ মারতে যাচ্ছে। এরপর আমি হাত দিয়ে ঠেকাতে গেলে আমার হাতে কোপ লাগে। আমি কোনো রকমে চিৎকার চেঁচামেচি করে বাড়ির বাইরে গিয়ে সবাইকে ডাক দিলে ও পালিয়ে যায়। যাওয়ার সময় বলতে থাকে ওকে মেরেছি এবার তোকে মারবো”।

এই ঘটনার পর অভিযুক্ত ছেলে বাপন হালদারকে আটক করেছে পুলিশ। মা সীমা হালদার ছেলের কঠোর শাস্তির দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *