পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: ‘ধর্ম যার যার উৎসব সবার,’ এই শ্লোগানকে সামনে রেখে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে সংহতি মিছিল করলো তৃণমূল। এদিন দুপুরে এই সংহতি মিছিলে পা মেলান সমস্ত ধর্মের মানুষ। মিছিল যতই এগিয়েছে ততই বেড়েছে মানুষের ভিড়। মিছিলে নেতৃত্ব দেন জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক জুন মালিয়া, দীনেন রায়, জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী।

খড়্গপুরে মিছিলের নেতৃত্বে ছিলেন কল্যাণী ঘোষ, ঘাটালে মিছিলে নেতৃত্ব দেন দিলীপ মাঝি, সবংয়ে মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী মানস ভুঁইঞা, জেলা নেতা বিকাশ ভুঁইয়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স। ডেবরা ব্লকের মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক হুমায়ূন কবির, ব্লক সভাপতি প্রদীপ কর। কেশপুরে ব্লকে ছিলেন ব্লক সভাপতি প্রদুৎ পাঁজা, মন্ত্রী শিউলি সাহা। প্রতিটি ব্লকে এই সংহতি মিছিল হয়। সর্ব ধর্মের মেল বন্ধনের বার্তা দিয়ে হয় আজকের এই সংহতি মিছিল।


