নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, ১৫ অক্টোবর: আরএসএস প্রধান মোহন ভাগবতের জনসংখ্যা-ভাবনাকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার শুভেন্দুবাবু টুইটে লেখেন, “আমি সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবতের দারুণ ভাষণকে স্বাগত জানাই। জনসংখ্যা নিয়ন্ত্রণে তাঁর দূরদর্শী চিন্তার জন্য আমি তাঁকে আমার দণ্ডবত প্রনাম জানাই। কোনও পক্ষপাত ছাড়াই সকল সম্প্রদায়ের উপর সমান প্রয়োগের উপর জোর দিয়েছেন।”
প্রসঙ্গত, বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলের শীর্ষ নেতাদের মুখে এর আগে জনসংখ্যা নীতির কথা শোনা গিয়েছে। এ বার সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের গলাতেও একই সুর শোনা গেল। শুক্রবার বিজয় দশমী সমাবেশে ভাগবত বলেন, জনসংখ্যা নীতি নিয়ে ভাববার সময় এসেছে। জনসংখ্যার ভারসাম্যহীনতা দেশের অন্যতম সমস্যা বলেও দাবি করেন তিনি।

