আমাদের ভারত, ১২ জানুয়ারি: স্বামীজীকে জন্মদিনে টুইটারে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
টুইটারে বুধবার শুভেন্দুবাবু লিখেছেন, “আধ্যাত্মিক চেতনার প্রাণপুরুষ, যুব সমাজের পথপ্রদর্শক, বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম।
ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামবে না।“

