শিশুদের বিদ্যালয়মুখী করতে শালবনী ব্লকের গোয়ালডিহিতে শিশু আলয়

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুলাই: বৃহস্পতিবার শালবনী ব্লকের গোয়ালডিহিতে শিশু আলয় নামে একটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গ্রামের শিশুদের স্কুলমুখী করে খেলাধুলোর ছলে পড়াশোনা করার মানসিকতা তৈরি এবং শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যেই মূলত জেলা প্রশাসনের এই উদ্যোগ বলে জেলাশাসক রেশমি কমল জানিয়েছেন।

তিনি ছাড়াও কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিং, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি সহ অন্যান্য আধিকারিক ও এলাকার বিশিষ্টরা। আগামী দিনে অন্যান্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকেও এভাবে মডেল শিশু আলয় হিসেবে গড়ে তোলা হবে বলে জেলাশাসক রেশমি কোমল জানিয়েছেন।

                             
এদিন শালবনী ১০ নং কর্ণগড় অঞ্চল তৃণমূল  কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বিধায়ক জুন মালিয়ার সহযোগিতায় একটি রক্তদান শিবির হয়। শিবিরে ৫০ জন রক্তদান করেন। অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে তাদের প্রত্যেককে একটি করে চারাগাছ দেওয়া হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *