ছোট আঙারিয়ায় তৃণমূলের শহিদ স্মরণ অনুষ্ঠান 

আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জানুয়ারি: আজ ছোট আঙারিয়া শহিদ দিবসে গড়বেতার ছোটঅঙ্গারিয়াতে শহিদ দিবস পালন করেছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। শহিদ স্মৃতি তর্পণ অনুষ্ঠানে উপস্থিত জেলা তৃণমূল নেতারা শহিদ বেদীতে মাল্যদান করেন এবং জনসভায় বক্তব্য রাখেন। শহিদ স্মরণ উপলক্ষ্যে এ দিন ছোট আঙারিয়ার পাশে ফুলবেড়িয়ার বোষ্টম মোড়ে জেলা তৃণমূলের পক্ষ থেকে সভার আয়োজন করা হয়েছিল। সভায় উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি অজিত মাইতি, গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্তী, জেলা নেতা নির্মল ঘোষ এবং শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো সহ জেলা তৃণমূলের বিশিষ্ট নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *