হিন্দু দেবদেবীর ছবি সম্বলিত কাগজে মুড়ে মুরগির মাংস বিক্রি, গ্রেফতার দোকানি

আমাদের ভারত, ৫ জুলাই: হিন্দু দেবদেবীর ছবি সম্বলিত কাগজে মুড়ে মুরগির মাংস বিক্রি করছিলেন এক মুসলিম দোকানি। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সামভাল জেলায়। ধৃতের নাম তালিব হোসেন। মেহেক নামে তার একটি মাংসের দোকান রয়েছে।

রবিবার কয়েকজন খদ্দের অভিযোগ করেন, তালিব ইচ্ছাকৃত মুরগির মাংস বিক্রি করছেন এমন একটি কাগজে মুড়ে যাতে হিন্দু দেবদেবীর ছবি রয়েছে। অভিযোগ পেয়ে তালিবের দোকানে হানা দেয় উত্তরপ্রদেশ পুলিশ।

অভিযোগ উঠেছে পুলিশকে পাল্টা আক্রমণ করে ওই ব্যক্তি। ছুড়ি হাতে পুলিশের দিকে তেড়ে গিয়েছিল সে। এরপর ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *