পানীয় জলের দাবিতে বেলপাহাড়িতে ৫ নং রাজ্য সড়ক অবরোধ করল গ্রামবাসীরা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১ মার্চ: পানীয় জলের দাবিতে বেলপাহাড়ি ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। রবিবার বেলপাহাড়ি চেক পোস্টের কাছে গ্রামবাসীরা পথ অবরোধ করে। তাদের দাবি, দ্রুত পানীয় জলের ব্যবস্থা করে তাদের সমস্যার সমাধান করতে হবে। যতক্ষণ না সমাধান হয় ততক্ষণ এই অবরোধ চালিয়ে যাবেন।কারণ গ্রামবাসীরা জানায় তাদের পাড়ায় মাত্র ২ টো টাইম কল আর ১০০টির ও বেশি পরিবার সেখানে বসবাস করেন। টাইম কলে জল দেয় মাত্র ৩০ মিনিট। তাতে তাদের জলের চাহিদা মেটে না। এই সমস্যার কথা লিখিত ভাবে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে জানালেও কোনও সমস্যার সমাধান হয়নি। এমনকি ভোট আসে ভোট যায় কিন্তু প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখে না কোনও দলই। তাদের দাবি জলের সমস্যা না মিটলে তারা অবরোধ চালিয়ে যাবেন অনিদিষ্ট কালের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *