রাস্তা মেরামত না হলে পঞ্চায়েত ভোট বয়কটের ডাক চন্দ্রকোনার যদুপুর গ্রামের বাসিন্দাদের

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুন: চন্দ্রকোনা দু’ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের গ্রামের এক মাত্র রাস্তার বেহাল দশা। বাম আমলে রাস্তায় সেই যে মোরাম পড়েছিল তারপর আর রাস্তাটি সংস্কার হয়নি। সেই মোরাম উঠে গিয়ে এখন চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। বারবার গ্রাম পঞ্চায়েত থেকে  ব্লক প্রশাসনকে জানিয়েও রাস্তা মেরামত না হওয়ায় গ্রামবাসীরা একত্রিত হয়ে বিডিও অফিসে বিক্ষোভ দেখান। 

তাদের অভিযোগ বৃষ্টি হলেই রাস্তা যাতায়াতের অযোগ্য হয়ে ওঠে। পায়ে হেঁটেও যাতায়াত করা যায় না। রাস্তাটি ঢালাই করার জন্য কিছুদিন আগে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি বোর্ড লাগানো হলেও সেই কাজ হয়নি। 
গ্রামের বাসিন্দাদের দাবি, দ্রুত রাস্তা মেরামত না হলে ভোট বয়কট করা হবে।

এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ বলেন, বিষয়টি শুনলাম। বিডিওর সাথে কথা বলে রাস্তাটি অবশ্যই মেরামত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *