বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দাদের আরামবাগ পুরসভার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ

গোপাল রায়, আরামবাগ, ১২ আগস্ট: পুরসভার ফেলা বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা পুরসভার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো। ঘটনাটি ঘটেছে, আরামবাগ পৌরসভার বেনেপুকুর উত্তর রবীন্দ্রপল্লী এলাকার ঘটনা।

জানা গেছে, ওই এলাকায় একটি স্থানে পৌরসভার যাবতীয় বর্জ্য ফেলা হয়। এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই বর্জ্য থেকে দুর্গন্ধের ফলে এলাকায় দূষণ বেড়েই চলেছে। তার পাশাপাশি দুর্গন্ধ ও বড় বড় পোকা বাড়িতে ঢুকে যাচ্ছে। এমন কি বাড়িতে থাকা বাচ্চাদের কানেও পোকা ঢুকে যাচ্ছে বলে অভিযোগ। গোটা এলাকায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় মানুষজন। তারই প্রতিবাদে শুক্রবার ক্ষোভে ফেটে পড়েন তারা। পুরসভার গেটে তালা লাগিয়ে থানীয় বাসিন্দারা ব্যাপক বিক্ষোভ দেখায়।

উল্লেখ্য, কয়েক মাস আগে একই সমস্যার জেরে বিক্ষোভ দেখিয়েছিল বাসিন্দারা। সেবার পৌরসভার পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়। তারপরেই বিক্ষোভ তুলে নেয় বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, পৌরসভার পক্ষ থেকে তিন মাস সময় নেওয়া হয়েছিল, কিন্তু তিন মাস কেটে গেলেও অন্য জায়গায় বর্জ্য ফেলা ও বর্জ্য গুলি স্থানান্তরিত করা হয়নি। এলাকাবাসীদের অভিযোগ প্রশাসনেরকে জানিও কোনো সুরাও হয়নি।

যদিও আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী জানান, আর কিছুদিনের মধ্যেই এই স্থান থেকে অন্য স্থানে বর্জ্য গুলি নিয়ে যাওয়া হবে সেই প্রক্রিয়ার কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *