পাউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ জুন: ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাউশি অন্ত্যোদয় অনাথ আশ্রম সাইক্লোন বিধ্যস্ত মানুষদের জন্য গত ৮ দিন ধরে বিভিন্ন সমাজসেবী সংগঠনের সহায়তায় মন্দারমণি ও খেজুরির উপকূলবর্তী এলাকায় প্রতিদিন ১২০০ মানুষের জন্য রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে। সংগঠনের প্রায় সকল কর্মী এ কাজে হাত লাগিয়েছেন। সংগঠনের মান্দারমণি ইউনিটে ঝড়ের দিন থেকেই প্রায় ১০০ জন দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে।

আজ বেলুড় রামকৃষ্ণ মঠের সহায়তায় চন্ডিপুর রামকৃষ্ণ মঠ এর উদ্যোগে মন্দারমণিতে এই সংগঠনের সহায়তায় প্রায় ১০০০ পরিবারকে শুকনো খাবার ও ত্রিপল দেওয়া হয়। প্রতি পরিবার পিছু একটি করে ত্রিপল এবং প্রতি উপভোক্তা পিছু ১কেজি চিড়া, ৫০০গ্রাম চিনি, ফিনাইল, ব্লিচিং পাউডার তাদের হাতে তুলে দেন চন্ডিপুর রামকৃষ্ণ মঠের সভাপতি স্বামী গণদেবানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন আশ্রমের সম্পাদক বলরাম করণ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

বলরাম করণ বলেন মানুষের এই দুর্দিনে যতদিন পারবো এইভাবে কাজ চালিয়ে যাব এবং আমাদের রান্না করা খাবার দেওয়া এখনও চালিয়ে যেতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *