সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ আগস্ট: স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা দেশে “হর ঘর তিরঙ্গা” কর্মসূচি পালন করা হচ্ছে। রাজ্য সহ জেলাতেও পালন করা হল কর্মসূচি। শনিবার সকালে উত্তর ২৪ পরগনার বারাসত ভারতীয় জনতা যুব মোর্চা সাংগঠনিক জেলার উদ্যাগে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে বারাসত শহরে ৭৫ ফুট তেরঙ্গা নিয়ে যাত্রা শুরু করে।
বারাসত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস মিত্রের উপস্থিতিতেই এই বর্ণাঢ্য শোভাযাত্রার বারাসত শহর পরিক্রমা করে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা দেশজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে। গত কয়েকদিন ধরেই অমৃত মহোৎসব পালিত হচ্ছে দেশের কোনায় কোনায়।বারাসত সাংগঠনিক জেলা তার থেকে বাদ যায়নি। ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ ফুট জাতীয় পতাকা নিয়ে অমৃত মহোৎসব পালন করা হল এদিন।
শহিদ বিপ্লবীদের শ্রদ্ধা জানাতে বিজেপির এই পরিকল্পনা, সেইমত আজ বারাসতে যত বিপ্লবী, মুনিঋষিদের মূর্তি আছে, সবকটি মূর্তি পরিস্কার করে মূর্তিতে মাল্যদান করে অমৃত মহোৎসবের সূচনা করে।এই অমৃত মহোৎসব চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত।

