জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ আগস্ট:
রবিবার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের চৌরাস্তার মোড়ে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় রাখি বন্ধন উৎসব পালন করা হয়। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে করোনা সচেতনতায় মাস্ক দেওয়া হয়। পাশাপাশি ব্লক তৃণমূল এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এদিন একই কর্মসূচি নেওয়া হয়েছিল।

চৌরাস্তা মোড়ে সমস্ত গাড়ির যাত্রী, চালক ও খালাসিকে করোনা বিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাক্স ও রাখি পরিয়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিডিও অমিতাভ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই রতন ব্যানার্জি সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা। ছিলেন ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষ ও ব্লক যুব সভাপতি সাগর মন্ডল, সুশান্ত সিংহ, নিশীথ মন্ডল, রাজিউন মোল্লা সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা।

