ফুল, চকলেট ও পেন দিয়ে পরীক্ষার্থীদের উৎসাহ দিলেন পুরুলিয়ার রাজু দাস

সাথী দাস, পুরুলিয়া, ২৩ ফেব্রুয়ারি: পুরুলিয়ার বিভিন্ন স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল, চকলেট, জলের বোতল, পেন দিয়ে শুভেচ্ছা জানানো হল। পুরুলিয়া শহরের টাউন হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় সংবর্ধনা জানান স্থানীয় সমাজসেবী রাজু দাস সহ বিশিষ্ট জনেরা। স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী রাজু দাস বিভিন্ন সময়ে সামাজিক কাজ ও দুঃস্থ পড়ুয়াদের পাশে থেকে সাধ্যমত সাহায্য করে থাকেন। এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে সচেষ্ট হন তিনি।

প্রচার বিমুখ রাজু জানান, এটা প্রকাশ না হলেই কাজ করতে সুবিধে হয়। মানুষের পাশে থাকার সংকল্প আমাদের পারিবারিক।

এদিকে আড়ষা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পরীক্ষার্থীদের হাতে পানীয় জলের বোতল, চকলেট ও পেন তুলে দিল তৃণমূল ছাত্র পরিষদ। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় সংগঠক গোবর্ধন গরাই, শ্রমিক সংগঠনের পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার, আড়ষা ব্লক তৃণমূল সভাপতি বিদ্যাধর মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব। জেলার বিভিন্ন স্কুলে একই ভাবে পরীক্ষার্থীদের উৎসাহ দেয় টিএমসিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *