শুভশ্রীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন রাজ চক্রবর্তী

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩১ মার্চ: স্ত্রী শুভশ্রীকে সঙ্গে নিয়ে টিটাগড়ের জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে বিশাল মিছিল করে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুরের সেলিব্রিটি প্রার্থী রাজ চক্রবর্তী। বুধবার দুপুরে অসংখ্য তৃণমূল কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি ব্যারাকপুর প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল করে আসেন মনোনয়নপত্র জমা দিতে।

এরপর ব্যারাকপুরের পৌর প্রশাসক উত্তম দাসকে সঙ্গে নিয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মহকুমা শাসকের হাতে মনোনয়নপত্র জমা দেন। এই প্রথম বিধানসভা নির্বাচনে লড়াই করছেন তৃণমূল কংগ্রেসের এই সেলিব্রিটি প্রার্থী। রাজ চক্রবর্তী এদিন সাংবাদিকদের বলেন, “মানুষের ভালো সাড়া আছে। অসংখ্য মানুষের ভালবাসা পাচ্ছি। আজকের দিনটা বলে বোঝানোর মত নয়। অন্যরকম অনুভূতি। আমার স্ত্রী আমার সঙ্গে এসেছিল। তবে বাধ্য বাধকতায় সে প্রশাসনিক ভবনে প্রবেশ করেনি। আমি মনে করছি আমি ব্যারাকপুর কেন্দ্র থেকে অন্তত ৩৫ হাজার ভোটে জয়ী হব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *