ব্যারাকপুরে ৮০ শয্যার একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন করলেন বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুরের পৌর প্রশাসক উত্তম দাস

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ মে: রাজ্যে যখন করোনা আক্রান্তের সংখ্যা হুর হুর করে বাড়ছে বেডের অভাবে রোগীদের ভর্তি করা যাচ্ছে না সেই সময় ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ওয়ারলেস মোড়ের কাছে ৮০ শয্যা বিশিষ্ট বেসরকারি হাসপাতালের উদ্বোধন করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস। এছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর। এই নতুন বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য ইতিমধ্যেই ৩০টি শয্যা বরাদ্দ করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। বর্তমান করোনা পরিস্থিতিতে এই নতুন বেসরকারি হাসপাতাল তৈরি হওয়ায় ব্যারাকপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের অনেকটাই সুবিধা হবে বলে আশা প্রকাশ করেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস ও ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।

এদিন রাজ চক্রবর্তী বলেন, “করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষকে ভালো স্বাস্থ্য পরিষেবা দেওয়ার চেষ্টা যারা করবেন তাদের পাশে আমরা সব সময় আছি। আর এখন চারিদিকে বেডের খবু অভাব, সেই জায়গায় দাঁড়িয়ে এই ৮০ বেডের বেসরকারি হাসপাতাল আর তাতে ৩০ বেডের করোনা রোগীদের জন্য সংরক্ষণ করা হবে এখানে এটা খুব ভালো উদ্যোগ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *