মুখ্যমন্ত্রীর জয়ের কামনায় মেদিনীপুরে হোম যজ্ঞ 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের কামনায় হোম যজ্ঞ পূজা পাঠ করা হল পশ্চিম মেদিনীপুরের কর্ণগড় মহামায়া মন্দিরে। শনিবার সকালে এই পূজা পাঠের আয়োজন করে জেলার তৃণমূল নেতৃত্ব।

গতবার নন্দীগ্রামে হেরে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভবানীপুর এবার প্রেস্টিজ ফাইট। সেই সম্মানের লড়াইয়ে যাতে কোনও রকম গণ্ডগোল বা পরাজয়ের কোনও কারণ না ঘটে সেজন্য রাজ্যের বিভিন্ন জায়গায় পূজা পাঠ হোম যজ্ঞ করছেন তৃণমূল নেতৃত্ব। শনিবার একইভবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের কামনায় হোম যজ্ঞ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা। তিনি দলীয় কর্মীদের নিয়ে স্থানীয় কর্নগড়ে মা মহামায়ার মন্দিরে  নৈবেদ্য চাপিয়ে হোম যজ্ঞ করেন।

সুজয় হাজরা জানান, ভবানীপুরে যাতে বিপুল ব্যবধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হন সেজন্য মহামায়া মন্দিরে হোম যজ্ঞ করে পুজো দিয়ে সেই প্রার্থনাই করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *