পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: করোনা পর্ব পার হয়েছে, এবার নিশ্চিন্তে অনেকদিন পর পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে বার্ষিক জনস্বাস্থ্য ও কৃষি মেলার আয়োজন হল। অন্যান্য বছরের তুলনায় এবার আয়োজন অনেকটাই বেশি। দশ দিনের জন্য আয়োজিত এই মেলা রবিবার উদ্বোধন করলেন জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি।

এই মেলা চলবে আগামী ১০ দিন ধরে। যেখানে পাশাপাশি গ্রামের বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। থাকবে কৃষিজাত পণ্যের প্রদর্শনী ও কৃষি দপ্তরের বিভিন্ন স্টল। গ্রামীণ এই মেলা যথেষ্ট সাড়া ফেলে আনন্দপুর এলাকাতে। আয়োজকদের আশা-এবারও আনন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই মেলা ভিড় টানবে স্থানীয়দের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, সমাজসেবী আশিস হুদাইত, নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।

