সদ্যোজাত শিশুর মৃত্যুতে বিক্ষোভ, পরিবার ও স্থানীয় মানুষদের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২১ এপ্রিল:
সদ্যোজাত শিশুর মৃত্যতে বিক্ষোভ মৃত শিশুর পরিবার ও স্থানীয় মানুষজনদের। গত পরশুদিন ফুলিয়ার বাসিন্দা নন্দিতা বসাক প্রসব যন্ত্রনা নিয়ে ভর্তি হয়েছিলেন রানাঘাট মহকুমা হাসপাতালে। বুধবার ভুল বসত রানাঘাট হাসপাতাল থেকে ওই প্রসুতী মহিলাকে বাচ্চা সমেত নিয়ে যেতে বলা হয়। শিশুর পরিবার আজ বাড়িতে নিয়ে গেলে শিশুটি অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে ফের ফুলিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে চিকিৎসক রানাঘাটে স্থানান্তরিত করলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে মৃত শিশুর পরিবার এবং স্থানীয় মানুষজন। সূত্রের খবর ওই মহিলা পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। রানাঘাট হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন নন্দিতা দেবী ও তার পরিবার। অভিযোগের আঙুল উঠছে চিকিৎসক অমিত মুখার্জির বিরুদ্ধে। মৃত শিশুর বাবা ননী গোপাল বসাক ও তার আত্মীয় পরিজনদের দাবি, ওই সদ্যোজাত শিশুর ময়না তদন্ত করাবেন না তারা। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানাতে গিয়েও ফিরে আসতে হয়। কি করবেন ভেবে পাচ্ছেন না তারা। উপযুক্ত তদন্ত এবং দোষী চিকিৎসকের সাজার দাবী তোলেন তারা। পরিবারের অভিযোগ গরিব মানুষ বলেই তাদের পাশে কেউ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *