উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণদের পাস করানোর দাবি, শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ ছাত্রীদের

আমাদের ভারত, দার্জিলিং, ২৪ জুলাই: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রীদের অবিলম্বে পাস করানোর দাবি তুলে শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের রামকৃষ্ণ সারদামণি বিদ্যাপীঠের সামনে পথ অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখাল ছাত্রীরা।

তাদের দাবি, প্রাক্টিক্যাল পরীক্ষায় ছাত্রীদের স্কুল থেকে কম নাম্বার দেওয়ার কারণেই তাদের এই ফলাফল। তাই অবিলম্বে তাদের পাস করাতে হবে। দীর্ঘক্ষণ ছাত্রীদের বিক্ষোভের জেরে ওই রাস্তায় যানজট সৃষ্টি হলে ঘটনাস্থলে আসে পানিট্যাঙ্কি ফাঁড়ি থানার পুলিশ। যদিও পুলিশ দীর্ঘক্ষণ ছাত্রীদের আবেদন-নিবেদন করলেও তারা নিজেদের দাবিতে অনড় ছিল। একইসঙ্গে ঘটনার খবর পেয়ে ছাত্রীদের সাথে কথা বলতে আসেন স্কুলের প্রধান শিক্ষিকা বনানী চক্রবর্তী। তিনি বিষয়টি নিয়ে ছাত্রীদের বলেন তাদের দাবি সম্বলিত একটি অভিযোগপত্র স্কুলে দিলে স্কুলের তরফে কাউন্সিলে বিষয়টি জানানো হবে। তবে প্রধান শিক্ষিকার দাবি মানতে নারাজ বিক্ষোভরত ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *