স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ মার্চ:
গত ১০ মার্চ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আক্রান্ত হওয়ার অভিযোগে সারা রাজ্যে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্যের পাশাপাশি বিভিন্ন জেলাতে কর্মসূচি পালন করা হয়। আজ নদিয়ার শান্তিপুরে শান্তিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দে’র নেতৃত্বে একটি প্রতিবাদী মৌন মিছিলের আয়োজন করা হয়। শান্তিপুর তৃণমূল কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে শান্তিপুর স্টেশনে এসে এই মিছিল শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন শান্তিপুরের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব ও কর্মীবৃন্দ।


