ব্যাঙ্ক অন্যত্র নিয়ে যাওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ মে: ব্যাঙ্ক অন্যত্র নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। ব্যাঙ্ককে যথাস্থানে রাখার দাবিতে বিক্ষোভ, অবরোধ। উত্তর ২৪ পরগনার বাগদার আশারুর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখাকে অন্যত্র নিয়ে যাওয়া হবে, ব্যাঙ্ক মারফত এই খবর পেয়ে ওই ব্যাঙ্কের গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন।

দীর্ঘদিন ধরে ব্যাঙ্ক এখানেই আছে ব্যাঙ্ক থেকে যথাযথ পরিষেবাও পাচ্ছেন গ্রাহকেরা, কিন্তু হঠাৎ কেন ব্যাঙ্ক অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে তা নিয়ে সংশয়ের বাসা বাঁধছে এলাকার গ্রাহকদের মনে। ব্যাঙ্ক অন্যত্র নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে ব্যাঙ্ক ম্যানেজারও গ্রাহকদের কোনো সদুত্তর দেননি। সেই কারণেই গ্রাহকরা ব্যাঙ্ক ম্যানেজার ও ব্যাঙ্কের এই সিদ্ধান্তে নারাজ।

ব্যাঙ্কের এক গ্রাহক জানান, এই ব্যাঙ্ক অন্যত্র চলে গেলে তাদের অনেক সমস্যায় পড়তে হবে, তাই ব্যাঙ্ক যথাস্থানে রাখতে হবে এই দাবি নিয়ে কয়েকশো ব্যাঙ্ক গ্রাহক ব্যাঙ্কের সামনে বিক্ষোভে সামিল হন।

যদিও এ বিষয়ে ব্যাঙ্ক ম্যানেজারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *