প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ পুরুলিয়ায়

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২২ এপ্রিল: ২০১৪ সালে প্রাথমিক টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ পুরুলিয়ায়। একইসঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে তদন্তের দাবি তুলে প্রশিক্ষিত যোগ্য প্রার্থীদের চাকুরি দেওয়ার দাবি তোলেন তাঁরা। শুক্রবার সকালে প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডিএলএড ঐক্য মঞ্চের পক্ষ থেকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনের মূল দরজায় অবস্থান বিক্ষোভে সামিল হন চাকুরি প্রার্থীরা।

থার্মোকলের পাতায় নিয়োগের দাবি লিখে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন জেলার বিভিন্ন প্রান্তের ২০১৪ -র টেট উত্তীর্ণরা। সেখানে নিজেদের দাবি-দাওয়া ভিত্তিক জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে একটি স্মারকলিপি দেন তাঁরা। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এই চাকুরি প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *