স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৩ আগস্ট:
ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুতুল পোড়ায় বিক্ষোভকারীরা।
এদিন নদীয়ার শান্তিপুর ব্লকের বিডিও অফিসের সামনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুতুলে আগুন লাগিয়ে চলে বিক্ষোভ। ত্রিপুরায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপর হামলার অভিযোগে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ এবং বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস। এর আগেও নদীয়ার একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। এদিন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিডিও অফিসের সামনে কুশপুতুল পুড়্যে বিক্ষোভে শামিল হয় রাজ্যের শাসক দল। তাদের দাবি, ত্রিপুরার বিজেপি সরকার এবং প্রশাসন একত্রিত হয়ে এই হামলা চালিয়েছে। কারণ বিজেপির নির্দেশেই সেখানে প্রশাসন কাজ করে। তা না হলে প্রশ্ন উঠছে প্রশাসনের সামনে কিভাবে তাদের একজন দলীয় নেতা ওপর হামলা চালানো হয়। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেখানকার প্রশাসন যাতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় তার দাবি জানাচ্ছি।

