নির্বাচন-পরবর্তী হিংসায় আক্রান্ত মহিলাদের নিয়ে ১২ আগস্ট রাজ্যজুড়ে আইন অমান্য আন্দোলনের ডাক বিজেপি মহিলা মোর্চার

আমাদের ভারত, কোচবিহার, ৩ আগস্ট: নির্বাচন-পরবর্তী হিংসায় আক্রান্ত মহিলা বিজেপি কর্মীদের নিয়ে আগামী ১২ই আগস্ট রাজ্যজুড়ে আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি মহিলা মোর্চা। আজ কোচবিহারে এসে জানালেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল।

এদিন কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, যেসব মহিলারা মানবাধিকার কমিশনের সামনে সাক্ষ্য দিয়েছে তাদের হুমকি দেয়া হচ্ছে, তাদের উপর হামলা করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। পাশাপাশি ভোট-পরবর্তী হিংসা এখনো চলছে বলে অভিযোগ করেন তিনি।

কোচবিহারে এদিন ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত মহিলদের সাথে বিজেপির জেলা কার্যালয় কথা বলেন তিনি। ত্রিপুরাতে অভিষেক ব্যানার্জির ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ত্রিপুরাতে অভিষেক ব্যানার্জির উপর হামলা হলে সেটা গণতন্ত্রের লজ্জা, একথা একথা অভিষেক ব্যানার্জির মুখে মানায় না কারণ এ রাজ্যে গণতন্ত্র সব সময় ভূলুণ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *