নদিয়ার কোতয়ালিতে জুয়ার ঠেক চালানোর প্রতিবাদ, প্রতিবাদীকে না পেয়ে তার ভাইকে মারধরের অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ জুলাই:
জুয়ার ঠেক চালানোর প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককে না পেয়ে তার ভাইকে মারধর করল একদল দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতয়ালি থানার চারগেট এলাকায়।

স্থানীয় সূত্রে জানাগেছে, ঐ চারগেট এলাকায় একটি বাড়ির সামনে স্থানীয় কিছু যুবক জুয়ার বোর্ড চালাত। এর ফলে এলাকায় সমাজবিরোধীদের আনাগোনাও হত বলে অভিযোগ। এই জুয়ার বোর্ড চালানোর বিরোধিতা করে স্থানীয় যুবক অভিষেক। বিরোধিতা করার ফলে তাকে হুমকিও দেয় ঐ যুবকেরা। গতকাল জুয়ার বোর্ড চালনকারিরা অভিষেককে না পেয়ে তার ভাই অনিলকে মারধর করে। সেই সময় অনিলের এক বন্ধু রামপ্রসাদ তার সাথে ছিল। তাকেও মারধর করে বলে অভিযোগ। তারা দুই জনেই শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

অভিষেক বলেন, “আমাদের এলাকাতে অনেকদিন ধরে ওরা জুয়ার বোর্ড চালাত। কয়েকবার এলাকার অনেকেই বারণ করে কিন্তু তাতে তারা কর্ণপাত করেনি। এই জুয়ার বোর্ড চালানোর ফলে বাইরের সমাজবিরোধীরা এলাকায় আসা যাওয়া করত। এদিন আমি বারণ করায় ওরা আমাকে মারার হুমকি দেয়। আমাকে না পেয়ে ওরা আমার ভাইকে মারধর করে”।

হাসপাতালে শুয়ে অনিল বলেন, “আমি ও আমার বন্ধু কাজ থাকে বাড়ি যাব বলে রাস্তার এক পাশে
দাঁড়িয়েছিলাম। হঠাৎ একদল দুষ্কৃতি এসে বাঁশ ও লাঠি দিয়ে আমাকে ও আমার বন্ধু রামপ্রসাদকে মারধর করে। আমার ও আমার বন্ধুর মাথায় বাঁশ দিয়ে আঘাত করে এবং লাঠি দিয়ে রাস্তায় ফেলে মারধর করে। আমাদের মারতে দেখে রাস্তার পথ চলতি মানুষজন ছুটে আসলে ওরা পালিয়ে যায়। তারা আমাদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *