১ মাসে ১৪ বার পশ্চিমবঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

রাজেন রায়, কলকাতা, ১৩ মার্চ: রবিবারই ২ দিনের রাজ্য সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর পিছিয়ে নেই প্রধানমন্ত্রীও। ১৮ মার্চ থেকে ২৩ এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গে ১৪ বার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্মসূচি রয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। শনিবার বিকেলে দিল্লি থেকে এমনটাই জানানো হয়েছে।

জানা গিয়েছে, ১৮ মার্চ পুরুলিয়ায় প্রথম সভা শুরু করবেন প্রধানমন্ত্রী। ২০ মার্চ সভা রয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। ২২ মার্চ সভা থাকবে বাঁকুড়ায়। ২৪ মার্চ প্রধানমন্ত্রীর সভা থাকবে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে।

এর পর ১ এপ্রিল জোড়া সভা রয়েছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে এবং হাওড়ার উলুবেড়িয়ায়। ৩ এপ্রিল সভা থাকবে হুগলির আরামবাগে। ৬ এপ্রিল জোড়া সভা থাকবে উত্তরবঙ্গের কোচবিহার এবং দক্ষিণবঙ্গের সোনারপুরে। ১০ এপ্রিল সভা থাকবে উত্তরবঙ্গের শিলিগুড়িতে। ১২ এপ্রিল সভা থাকবে দক্ষিণবঙ্গের কল্যাণী এবং বর্ধমানে। ১৪ এপ্রিল সভা থাকবে বারাসত এবং কৃষ্ণনগরে। ১৭ এপ্রিল সভা থাকবে উত্তর দিনাজপুরের গঙ্গারামপুরে। ২০ এপ্রিল সভা থাকবে মুর্শিদাবাদে। ২২ এপ্রিল সভা থাকবে মালদায় এবং আসানসোলে। ২৩ এপ্রিল দক্ষিণ কলকাতায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর আগে বিধানসভা ভোটে বা লোকসভা ভোটের আগে রাজ্য সফরে এসেছেন মোদী। কিন্তু একুশের ভোটের আগে ১৪ বার রাজ্যে আসছেন মোদী। করবেন মোট ১৯ টি সভা। এরকম নজির এই প্রথম বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *