সাথী দাস, পুরুলিয়া, ১৭ অক্টোবর: সারা দেশের সঙ্গে পুরুলিয়াতেও প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র চালু হল। কেন্দ্রীয় সরকার ৬০০টি প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র চালু করল। শুধুমাত্র খুচরা সারই বিক্রি করবে না কিন্তু ফসলের পরামর্শ, মাটি- এবং বীজ-পরীক্ষার সুবিধা, খুচরা বিক্রেতা বীজ এবং কীটনাশক এবং এমনকি কাস্টম আকারে কৃষকদের ওয়ান-স্টপ সমাধান দেবে। কৃষি যন্ত্রপাতি ও মেশিনও পাওয়া যাবে নাহ্য মূল্যে। কেন্দ্রগুলি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা চালু হল। এক ছাদের নীচে কৃষকদের সুবিধা প্রদান করবে বলে দাবি।

দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল ভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কিষান সমৃদ্ধি কেন্দ্রের। সোমবার পুরুলিয়া শহরের পিএন ঘোষ স্ট্রিট মোড়ে এই কেন্দ্রের উদ্বোধন হয়। দক্ষিণবঙ্গের প্রান্তিক জেলা পুরুলিয়া এক ফসলা জমির মাটি। মূলত আমন ধানের চাষের উপরই নির্ভর করতে হয় জেলার চাষিদের। কিন্তু এই এক ফসলি চাষের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যায় পড়তে হয় চাষিদের। কারণ খোলা বাজারে বেশি দামে সার, বীজ কেনা, সঠিক জমিতে সঠিক সার প্রয়োগের পদ্ধতি না জানা, নিত্য নতুন প্রজাতির ধান চাষের পদ্ধতি না জানার কারণে ফসল পর্যাপ্ত ফলানোর ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে চাষিদের। তাই পুরুলিয়ায় প্রধানমন্ত্রী কিষান সমৃদ্ধি কেন্দ্র খোলায় নতুন করে আশার আলো দেখছেন পুরুলিয়ার চাষিরা। কারণ এই কেন্দ্রের মাধ্যমে এবার থেকে পুরুলিয়ার চাষিরা ন্যায্য দামে বীজ, সার কেনা, চাষের উপযোগী যন্ত্র কেনা, স্প্রে, উন্নত মানের সার ইত্যাদি পাবেন। একইসঙ্গে সঠিক জমিতে সঠিক চাষের পদ্ধতি, সঠিক সময় জমিতে জীবাণুমুক্ত করার পদ্ধতি, সঠিক ভাবে সার প্রয়োগ, জমিতে স্প্রে প্রয়োগ এবং উন্নত মানের চাষের বিভিন্ন পদ্ধতি জানতে পারবেন পুরুলিয়ার চাষিরা। তাই কিষান সমৃদ্ধি কেন্দ্র খোলায় খুশি পুরুলিয়ার চাষিরা।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরুলিয়া ১ নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা তন্ময় সাহা বলেন, এই কেন্দ্র থেকে চাষিরা কৃষিকাজের ক্ষেত্রে বিভিন্ন রকম সহায়তা এবং ন্যায্য দামে চাষের জিনিস পাবেন।

