তৃণমূল নেতাদের হুমকি দিয়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার বিনপুরে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ সেপ্টেম্বর:
মাত্র কয়েক দিনের ব্যবধানে বিনপুরে একই এলাকা থেকে আবারও মাওবাদী নামঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছাড়াল। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি পিচ রাস্তা থেকে সাত থেকে আটটি মাওবাদী নামাঙ্কিত লালকালিতে লেখা পোস্টারগুলি উদ্ধার হয়।

পোস্টারগুলিতে তৃণমূল নেতাদের হুমকি দেওয়া হয়েছে।পোস্টারে বলা হয়েছে, এলাকার ক্ষতি করলে স্থানীয় তৃণমূল নেতাদের উপর প্রতিশোধ নেওয়া হবে। এছাড়া কর্মসংস্থান নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছে। বিনপুর থানার আঁধারিয়া অঞ্চলের শিংপুর গ্রামের রাস্তায় পোস্টারগুলি উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য, গত ১১ দিন আগে এই শিংপুর গ্রামের রাস্তায় মাওবাদী নামঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছিল। যদিও পুলিশ এই পোস্টার গুলিকে ভুয়ো বলে মনে করছে। গত কয়েক মাস ধরে এড়গোদা ও আঁধারিয়া অঞ্চলের গ্রামে পোস্টার উদ্ধার হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে ।এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, “এগুলো কেউ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য করছে। এর সাথে অন্য কোনও কিছুর সম্পর্ক নেই। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *