পুরুলিয়ায় বিজেপি নেতা কর্মীদের আটকাল পুলিশ

সাথী দাস, পুরুলিয়া, ১২ সেপ্টেম্বর: বিজেপি কর্মীদের আটকাল পুলিশ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নবান্ন অভিযানে অংশ নিতে যাচ্ছিলেন এঁরা। পুরুলিয়া স্টেশনে আটকে দেয় তাঁদের বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। জেলার ও স্থানীয় নেতাদের আটক করে নিয়ে যায় পুরুলিয়া সদর থানার পুলিশ।

আজ রাতে একটি স্পেশাল ট্রেনে ঝালদা, কোটশিলা, জয়পুর, চাষরোড ও পুরুলিয়া স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন কয়েকশ বিজেপি নেতা ও কর্মী। ট্রেনে চাপার আগেই স্টেশন চত্বরে তাঁদের আটকে দেয় পুলিশ। তবে কী কারণে আটকে দেয় পুলিশ তা পরিষ্কার নয়।

বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য নীলোৎপল সিংহ রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “পুলিশ দিয়ে নবান্ন অভিযান আটকাতে চাইছে ওরা। যেটা অবাস্তব। আমাদের জেলা ও স্থানীয় নেতাদের বাধা দেয় পুলিশ। তার পর থানায় তুলে নিয়ে যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *