গোপাল রায়, আরামবাগ, ৫ নভেম্বর: আবারও হানা দিয়ে খানাকুল নতীপপুর এলাকা থেকে নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করল খানাকুল থানার পুলিশ। কয়েক দিন আগে এই নতিপপুর এলাকা থেকে বহু শব্দ বাজি উদ্ধার করলেও কালি পুজো সামনে থাকায় এই এলাকায় জোর কদমে চলছিল বাজি তৈরির কাজ। ফলে খানাকুল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ফের হানা দেয়। রাতের অন্ধকারে বেশ কিছু বাড়ি থেকে উদ্ধার করে বহু শব্দ বাজি ও ৩৬ কেজি বাজি তৈরি করার বারুদ সহ কাঁচা মাল। এগুলো উদ্ধার করে খানাকুল থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার বা আটক হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

