লক ডাউনে কর্মহীন অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিতে এগিয়ে এলেন নোয়াপাড়া থানার পুলিশ কর্মীরা

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১৭ মে:
লক ডাউনে সাধারণ মানুষের পাশে থাকার তাগিদে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তৈরী অন্নপূর্ণা নামক একটি পরিষেবার মাধ্যমে নোয়াপাড়া থানায় সোমবার দুপুরে রান্না করা খাবার কর্মহীন অসহায় মানুষদের মুখে তুলে দেওয়া হলো।

লক ডাউনের কারনে ফের একবার কর্ম হীন হয়ে গেছেন বহু মানুষ। অনেকেরই দু’বেলা খাবার জুটছে না। সেই কারনে এবার নোয়াপাড়া থানার পুলিশ কর্মীরা ওই অসহায় মানুষগুলোর মুখে অন্ন তুলে দিতে এগিয়ে এলেন।

নোয়াপাড়া থানার পুলিশ কর্মীদের ব্যবস্থাপনায় সোমবার প্রায় ১০০ জন দুস্থ মানুষের মুখে রান্না করা দুপুরের খাবার তুলে দেওয়া হয়। করোনা সচেতনতা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে খাবার বিতরণ করেন নোয়াপাড়া থানার পুলিশ কর্মীরা। এমন কি যারা খাবার নিতে আসছিলেন তাদেরকেও স্যানিটাইাজ করিয়ে হাতে খাবার তুলে দিচ্ছিলেন পুলিশ কর্মীরা। এই এলাকায় প্রচুর কল কারখানা আছে যেগুলিতে লক ডাউনের কারনে ভালো করে কাজ হচ্ছে না। তাছাড়া সরকারি নির্দেশ মেন মিলগুলো চালু থাকলেও সব শ্রমিকের রোজ কাজ হচ্ছে না। ফলে দু’বেলা ভাতের যোগান করা খুবই সমস্যার হয়ে উঠেছে। এমন পিস্থিতিতে পুলিশ কর্মীদের এহেন কর্মসূচিতে খুবই খুশি এলাকার দুস্থ মানুষগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *