নবান্ন অভিযানে যেতে পুলিশি বাধা, চরম উত্তেজনা বাঁকুড়া স্টেশনে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ সেপ্টেম্বর: বিজেপির নবান্ন অভিযানে যোগ দিতে যাওয়ার পথে পুলিশের বাধাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দেয় বাঁকুড়া স্টেশন এলাকায়। গতকাল রাতে এই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে ক্ষোভ প্রকাশ করলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। উত্তেজনা চরমে পৌঁছালে দোকানদাররা দোকান বন্ধ করে দেন।

নবান্ন অভিযান উপলক্ষে বিজেপি কর্মীদের উৎসাহ ছিল লক্ষ্যনীয়। সন্ধে নামতেই দলে দলে বিজেপি কর্মীরা স্টেশন এলাকায় জড়ো হতে শুরু করেন। কর্মীদের সুবিধার্থে স্টেশন এলাকায় একটি অস্থায়ী শিবিরও করা হয়।অনুমতি নেই এই অজুহাতে পুলিশ সেই শিবির হঠিয়ে দেয়। এই ঘটনার পর থেকেই উত্তেজনার পারদ ক্রমশ চড়তে থাকে। রাত বাড়তেই বিজেপির কর্মীরা ট্রেন ধরার জন্য স্টেশনের উদ্দেশ্যে এগিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দিলে উত্তেজনা চরমে পৌঁছায়।পুলিশ চারজন বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *