সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ জুন: মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় মিছিল আটকে দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি ছড়ায় ইন্দাসে। আজ সকালে কয়েকশো বিজেপি কর্মী মিছিল সহকারে মনোনয়ন পত্র জমা দিতে যায় ইন্দাস ব্লক অফিসে। মিছিল ইন্দাস বাজার এলাকা অতিক্রম করার পর পুলিশ মিছিলের গতিরোধ করে।
মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক নির্মল ধাড়া। পুলিশ মিছিল আটকে দিতেই তিনি রাস্তায় বসে পড়েন। মিছিলে
অংশগ্রহণকারীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ লাঠি চালাতে শুরু করে।এরপরই সারা ইন্দাসজুড়ে উত্তজনা ছড়িয়ে পড়ে।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শান্তিপূর্ণ ভাবে মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় পুলিশ লাঠিচার্জ করে।

