চোরাচালান রুখতে ভীমপুরে পুলিশের নাকা চেকিং

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ জুন: কয়েকদিন আগে আমের পেটির নিচ থেকে উদ্ধার হয়েছিল কয়েক হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। তাই চোরাচালান রুখতে এবার যথেষ্ট সক্রিয় ভীমপুর, কৃষ্ণগঞ্জ এবং আসাননগর থানার পুলিশ। চোরাচালান রুখতে জায়গায় জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং।

নদিয়ার ভীমপুর, আসাননগর, কৃষ্ণগঞ্জ এই সমস্ত এলাকার সুস্বাদু আম, এ রাজ্য তো বটেই, রাজ্যের বাইরেও বিদেশে পাড়ি দেয়। আর এই আম রপ্তানির মাঝখানে চলে চোরাচালান ব্যবসা। কয়েকদিন আগে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ একটি আমের গাড়িতে সন্দেহ হাওয়ায় দাঁড় করায় এবং গাড়ির মধ্যে থাকা আমের পেটির নিচ থেকে উদ্ধার হয় কয়েক হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। কৃষ্ণগঞ্জে এই ঘটনার পর ভীমপুর থানার পুলিশ প্রতিদিনই রাস্তায় দফায় দফায় চার চাকা গাড়িতে তল্লাশি চালাচ্ছে। দুষ্কৃতীরা যাতে কোনোভাবেই চোরাচালান করতে না পারে সেদিকে সচেষ্ট থাকছে ভীমপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *