বিশ্বের সমস্ত দেশ ও রাজধানীর নাম বলে বিস্ময় সৃষ্টি করেছে পিংলার তিন বছরের শিশু সৌরিক

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ অক্টোবর: বিশ্বজুড়ে অনেক শিশুই রয়েছে যাদের বিস্ময়কর প্রতিভা দেখে অবাক হতে হয়। ঠিক তেমনি পশ্চিম মেদিনীপুর জেলার এক শিশু ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থান করে নিল। জেলার ওই খুদের বয়স মাত্র তিন বছর এক মাস।

সকলকে অবাক করে পিংলা থানার অন্তর্গত গোর্বধনপুর এলাকার ব্রহ্মানিপুর গ্রামের দস্পতি সৌমিত্র প্রধান ও অদিতি প্রধানের তিন বছরের শিশু পুত্র সৌরিক প্রধান অনায়াসেই বলতে পারে বিশ্বের ১৯৫ টি দেশ ও সেইসব দেশ গুলির রাজধানীর নাম। সৌরিককের এই প্রতিভা দেখে অবাক সকলেই। শিশুটি তার বিস্ময়কর প্রতিভার জন্য পেয়েছে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডের সন্মান। তার বিস্ময়কর প্রতিভায় পরিবারের পাশাপাশি গর্বিত গোটা পশ্চিম মেদিনীপুর জেলাবাসী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *