কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১ আগস্ট:
জলবন্দি মানুষ পানীয় জল পাচ্ছেন না বলে অভিযোগ করলেন ঘাটাল বিধানসভায় বিজেপির বিধায়ক শীতল কপাট। তিনি বলেন, মহকুমা শাসক এবং বিডিও বলছেন পানীয় জলের পাউচ জলবন্দি এলাকায় পাঠানো হয়েছে। কিন্তু মানুষজন বলছেন তারা পানীয় জলের পাউচ পাচ্ছেন না। বিধায়ক অবিলম্বে শুকনো খাবার এবং পানীয় জল বন্যার্তদের কাছে পৌঁছে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

শীতল বাবু আজ বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, আমাদের দলের তরফ থেকে পাঁচটি নৌকো এবং কিছু শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি। প্রতাপপুর এলাকার বাঁধে এখনও দুটি ঘোগ আছে। সাধারণ মানুষ যেভাবে বাঁধ রক্ষার কাজে হাত লাগিয়েছেন তার প্রশংসা করেন বিধায়ক।

