“সিবিআইয়ের প্রতি মানুষের আস্থা হারাচ্ছে”, বীরভূমে বললেন সুজিত বসু

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৫ এপ্রিল: সিবিআইয়ের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে এমনই মন্তব্য করেন দমকল মন্ত্রী সুজিত বসু।

এদিন সকালে তারাপীঠ আসেন সুজিত বসু। সপরিবারে পুজো দেন মা তারার। এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি সবার মঙ্গল কামনা করে পুজো দিলাম। তাছাড়া আমার দিদি ও দাদা অসুস্থ তাদের সুস্থতা কামনা করলাম মায়ের কাছে। আমি ধার্মিক মানুষ। প্রতি বছর মা তারার পুজো দিই”।
এরপরেই তিনি বলেন, বীরভূমে দুটি নতুন দমকল কেন্দ্র হচ্ছে। একটি দুবরাজপুরে, অন্যটি নলহাটিতে। করোনা অতিমারির কারণে কাজ কিছুটা পিছিয়ে গিয়েছিল। এবার পুরোদমে কাজ শুরু হবে”। তবে বগটুই কাণ্ডে দমকল কেন গ্রামে দেরিতে ঢুকেছিল সে প্রশ্ন তিনি এড়িয়ে যান। বলেন, “বিষয়টি বিচারাধীন। এনিয়ে মন্তব্য করব না”।

অনুব্রত প্রসঙ্গে তিনি বলেন, “অনুব্রত এখন অসুস্থ। চিকিৎসকরা তাকে বিশ্রাম নিতে বলেছেন। তিনি এখন বিশ্রামে রয়েছেন। এই মুহূর্তে তাকে ডাকা ঠিক হয়নি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *