প্রথম কোভিডে মৃতের ‘প্যাথলজিক্যাল অ্যটোপ্সি’ হল রাজ্যে, এসএসকেএম-কে অ্যটোপ্সির অনুমতি দিল স্বাস্থ্যদপ্তর

আমাদের ভারত, ১৫ জুন : রাজ্যে অনুমতি দেওয়া হল করোনা আক্রান্ত মৃত দেহের ‘প্যাথলজিক্যাল অ্যটোপ্সি’র। মঙ্গলবার থেকে এসএসকেএমে করোনায় মৃত রোগীদের প্যাথলজিক্যাল অ্যটোপ্সির অনুমতি দিল রাজ্য স্বাস্থ্যদপ্তর। রাজ্যে আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তার আগেই অঙ্গদান আন্দোলনের পথিকৃৎ ব্রজ রায়ের প্যাথলজিক্যাল অ্যটোপ্সি করে যা রাজ্যে, বলা যেতে পারে দেশে প্রথম।
সংক্রমনজনিত রোগের ধরণ, দেহে প্রবেশ, ক্ষমতা, মারাত্মকতা ও প্রভাব সম্পর্কে জানতে মৃতদেহের প্যাথলজিক্যাল অ্যটোপ্সি করেন চিকিৎসকরা। তাতে সংক্রমণ এবং চিকিৎসায় সুবিধে হয়। কোভিডের মতো মারাত্মক একটি সংক্রমণ নিয়ে এই ধরনের ময়নাতদন্তের নিয়ম ছিল না। কাজেই এই সিদ্ধান্ত সংক্রমণ নিয়ে গবেষণা এবং সংক্রমণ প্রতিকারের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ৩ জন চিকিৎসক, ডঃ সোমনাথ দাস, ডঃ তুষারকান্তি দাস এবং মানস বন্দ্যোপাধ্যায় প্রয়াত ব্রজ রায়ের প্যাথলজিক্যাল অ্যটোপ্সি করেন এবং তার রিপোর্ট স্বাস্থ্যভবনে পেশ করেন। রিপোর্টে তারা জানিয়েছেন, করোনা ভাইরাস মূলত ফুসফুস এবং কিডনিকে গুরুতর ভাবে আক্রান্ত করছে। ভাইরাস মানুষের শ্বাসনালী দিয়ে দেহে প্রবেশ করছে এবং ফুসফুসের আস্তরণকে নষ্ট করে দিচ্ছে। ধীরে ধীরে ফুসফুসের বিভিন্ন কোষ গুলিকেও ক্ষতিগ্রস্থ করছে ফলে । শ্বাসক্রিয়ায় ব্যাঘাত ঘটছে এবং শ্বাসকষ্ট হয়ে মৃত্যুর কবলে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *