পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলা মহিলা তৃণমূলের ডাকে শুক্রবার দুপুরে মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী কমিউনিটি হলে অনুষ্ঠিত হল পঞ্চায়েতি সভা। সভার উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর বিধানসভার বিধায়ক জুন মালিয়া, পশ্চিম মেদিনীপুর জেলা মহিলা তৃণমূল সভাপতি মামনি মান্ডি সহ অন্যান্য নেতৃত্ব।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মহিলা সংগঠন গুলিকে শক্তিশালী করার লক্ষ্যে এই সভায় আলোচনা করা হয়। সভায় উপস্থিত থাকার পাশাপাশি এদিন দুপুরে রাজ্য সরকারের “চলো গ্রামে যাই” কর্মসূচিতেও অংশ নিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার দুপুরে স্থানীয় মহিলা নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে নিয়ে গ্রামের বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি গিয়ে সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্প সম্পর্কে গ্রামের মহিলাদের অবগত করেন মন্ত্রী। সঙ্গে ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া, সাংসদ মালা রায়, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্মীতা বক্সী, বিধায়িকা উত্তরা সিংহ হাজরা সহ অন্যান্যরা।

