পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: মেদিনীপুর শহরের একটি বেসরকারি হোটেলে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার মন্ডল সভাপতি ও অন্যান্য স্তরের নেতৃত্বদের নিয়ে পঞ্চায়েত নির্বাচনী বিশেষ প্রশিক্ষণ বৈঠকে বসে বিজেপি নেতারা। জঙ্গলমহলের দুই জেলা ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের নেতৃত্বদের প্রশিক্ষণ দিতে হাজির হয়েছিলেন পুরুলিয়ার সাংসদ তথা বিজেপির জোনাল অবজারভার জ্যোতির্ময় সিং মাহাতো, ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম, মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিশ্র, রাজ্য নেতা প্রদীপ লোধা, সমিত দাস, তপন ভুঁইঞা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এটি পঞ্চায়েত নির্বাচনী এক রুদ্ধদ্বার বৈঠক বলেই জানিয়েছেন বিজেপি নেতারা। দীর্ঘক্ষণ বৈঠকে কর্মীদের করা কাজের ফাঁকফোকর নিয়ে আলোচনা হয়েছে৷ একাধিক নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের উদ্দেশ্যে ৷

