এগরোল বিক্রেতা থেকে এত টাকার মালিক, ভাগ অন্য কেউ কি পায়, সুজিত বসুকে সিবিআই তলবে খোঁচা সুকান্তর

আমাদের ভারত, ২৫ আগস্ট:
পশ্চিমবঙ্গে ইডি সিবিআই এর দৌড়ঝাপ কমার বদলে ক্রমেই বাড়ছে। তাদের তালিকায় নামের সংখ্যাও বাড়ছে। সিবিআই তালিকায় এখন নতুন নাম রাজ্যের মন্ত্রী সুজিত বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকলমন্ত্রীকে সিবিআই তলব করেছে। ৩১ আগস্ট সুজিত বসুকে নিজাম প্যারেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। সেই খবর প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন সুজিত বসুর উদ্দেশ্যে।

এদিকে মন্ত্রীমশাই প্রথমে সিবিআই নোটিশ পাওয়ার কথা মানতে নারাজ ছিলেন। তিনি বলেছিলেন, আপনাদের থেকে শুনেছি দেখব বিষয়টা। তবে শেষ পর্যন্ত তদন্তের প্রয়োজনে সবরকম সহযোগিতা করতে তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন।

এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, “হাজিরা দেওয়ার পক্ষপাতি এরা নয়। শুধু সিবিআই কেন ইডি তদন্ত হওয়া উচিত। যে ব্যক্তির কথা বলছেন, আমি কলকাতায় আসার পর নিউটাউন, বাগুইআটি’র সমস্ত অঞ্চল ঘুরে জানতে পেরেছি, ভদ্রলোক এক সময় স্টেশনের পাশে এগরোল বিক্রি করতেন, সেই থেকেই উত্থান। সুকান্তর আরও সংযোজন ওর এই মডেল স্টাডি করা যেতে পারে। এত সম্পত্তির মালিক কি করে হলেন? এক সময় সুভাষ চক্রবর্তীকে ধরেছিলেন, তারপর পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এখন বলছেন, দুষ্টু ছেলে, শ্রীভূমির পুজোয় নাকি তিন দিন ধরে বিসর্জন হয়। আমার মনে হয় সিবিআই এবং ইডি দুজনেরই তদন্ত করা উচিত এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক কীভাবে হলেন এবং টাকার ভাগ অন্য কেউ পেয়েছে কিনা সেগুলোও দেখা উচিত।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, ২০১৬ সাল থেকে রাজ্যে একাধিক পুরসভায় দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই রাজ্যে ১৪ টি পুরসভায় তল্লাশি চালিয়েছে সিবিআই। দক্ষিণ দমদম পৌরসভাসূত্রে খবর, পুরসভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। তার ভিত্তিতে সুজিত বসুকে তলব করা হয়েছে বলে খবর। সিবিআই সূত্রে খবর, দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি মিলেছে, সেই নথির সঙ্গে দুর্নীতির অন্যতম চক্রী অয়ন শীলের বাড়ি থেকে পাওয়া নথিপত্রের যোগ ছিল। তদন্তকারীরা মনে করছেন যেহেতু সুজিত বসু একটা সময় পুরসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তাই তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। প্রসঙ্গত ওই সময় দক্ষিণ দমদম পৌরসভার উপপ্রধান ছিলেন সুজিত বসু।

3 thoughts on “এগরোল বিক্রেতা থেকে এত টাকার মালিক, ভাগ অন্য কেউ কি পায়, সুজিত বসুকে সিবিআই তলবে খোঁচা সুকান্তর

Leave a Reply to Safety Signs manufacture in Dubai UAE Cancel reply

Your email address will not be published. Required fields are marked *