ঘাটালের খড়ারে ইঞ্জিন ট্রলির ধাক্কায় জখম এক ছাত্র

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জুলাই: মঙ্গলবার ঘাটালের খড়ারে ইঞ্জিন ট্রলির ধাক্কায় এক ছাত্র গুরুতরভাবে যখন হয়েছে। জখম ছাত্রের নাম শিবপ্রসাদ কারক বলে পুলিশ সূত্রে জানাগেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শিবপ্রসাদ ঘাটাল ব্লকের খড়ারের শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের অষ্টম শ্রেণির ছাত্র। বেলা দশটা নাগাদ সে সাইকেল চালিয়ে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। স্কুল সংলগ্ন এলাকায় রাস্তার বেশ কিছুটা জায়গাজুড়ে বাড়ি তৈরীর স্টোন চিপস, বালি ইত্যাদি ইমারতী দ্রব্য পড়ে থাকার কারণে সে বাধ্য হয়ে রাস্তার মাঝ বরাবর সাইকেল চালাচ্ছিল। সেই সময় একটি ইঞ্জিন ভ্যান তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় বীরসিংহ ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।ঘটনায় ইঞ্জিনট্রলি ও চালককে আটক করেছে খড়ার ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *