উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের দাবিতে ছাত্র-ছাত্রীদের রাস্তা অবরোধ বাগদায়, জোর করে তুলে দিল এক ব্যক্তি

সুশান্ত ঘোষ, বনগাঁ, ৭ জুন:  উচ্চ-মাধ্যমিক পরীক্ষা বাতিল করতে হবে, এই দাবিতে 
পরীক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তা অবরোধ করে।ছাত্র-ছাত্রীদের দাবি সারা বছর স্কুল না হওয়ায় ও করোনারজেরে শিক্ষকদের কাছেও পড়াশোনা সেই ভাবে করতে 
পারিনি সেই কারণেই পরীক্ষা বাতিলের দাবিতে পথ 
অবরোধ করেছে।

সোমবার সকালে ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা থানারহেলেঞ্চা দত্তফুলিয়া সড়কে চোয়াটিয়া পাঁচমাইল এলাকায়।
সম্প্রতি নবান্নে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

গতকালই রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছে, করোনা পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কি হওয়া উচিত? যদি পরীক্ষাগুলি হয় তাহলে কিভাবে হওয়া উচিত? আর যদি না হয় তার মূল্যায়ন কিভাবে হবে? রাজ্য সরকারের তরফে তিনটি ইমেল আইডি দেওয়া হয়েছে, সেখানে নিজেদের মতামত জানাতে পারবেন। সবাইকে ৭ জুন দুপুর দুটোর মধ্যে মতামত জানাতে বলা হয়েছিল।

আজ পরীক্ষা বাতিলের দাবিতে প্রায় ১ঘন্টা রাস্তা অবরোধ  করে কয়েকজন পরীক্ষার্থীরা। রাস্তার উপর সবুজ সাথীর  সাইকেল, বাঁশ, ইট ফেলে অবরোধ শুরু করে সকালে।হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা।তাদের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করতে হবে।সারা বছর স্কুল বন্ধ থাকার কারণে ঠিক মতো পড়াশোনা 
করতে পারেনি।এছাড়া দীর্ঘ লকডাউনের জেরে শিক্ষকদের কাছেও পড়তে যেতে পারেনি। যার কারণে তাঁরা পরীক্ষা দিতে পারবে না। অবরোধ চলাকালীন স্থানীয় এক ব্যক্তি গায়ের জোরে ছাত্র-ছাত্রীদের ভয় দেখিয়ে অবরোধ তুলে দেয়।তার দাবি বাড়িতে পড়াশোনা করে পরীক্ষা দিক।অবরোধ করে পরীক্ষা বাতিল করা যাবে না।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *